1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা: ইসি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা: ইসি

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

শনিবার রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি কর্মশালায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবে। পাশাপাশি এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুণঃসূচনা হবে।

এ সময় জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

তবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা প্রস্তুত। এদিকে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ