1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তালা আল বাদরু আলাই না | ঢাকা আওয়ার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

তালা আল বাদরু আলাই না

মো. সারোয়ার সরদার
  • শনিবার, ২০ জুন, ২০২০

‘তালা আল বাদরু আলাই না’ একটি ঐতিহ্যবাহী ইসলামি গজল বা নাশিদ। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার মানুষ (আনসার) এই গজলটি গেয়ে তাকে তাদের মধ্যে বরণ করে নিয়েছিলেন। নাশিদটি ১৪০০ বছরেরও বেশি পুরনো এবং ইসলামি সংস্কৃতির একটি অনন্য নিদর্শন।

নাশিদটির লাইনগুলো হচ্ছে-

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা
জি’তা বি’ল-আম্রিল -মু’তা
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা

বাংলা অনুবাদ:

পূর্ণিমার চাঁদ আমাদের উপর এসেছে
ওয়া’দা উপত্যকা থেকে
এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য
যতদিন আল্লাহকে ডাকার মত কেউ থাকবে
ওহ, আমাদের পথ প্রর্দশক আজকে আমাদের মধ্যে
যিনি উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে
আপনি এই শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন
স্বাগতম আপনাকে, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ