1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ডাকযোগে প্রবাসীদের দেওয়া ভোটের প্রায় তিন লাখ ৮০ হাজার পোস্টাল ব্যালট দেশে পোঁছেছে।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিন লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে তাদের কাছে।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ফিরতি খাম জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী।

তাদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে জমা দিতে বলেছে কমিশন। দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছালেই কেবল সেটি গণনায় আসবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

এজন্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন।

এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। যাদের ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোটদান শেষ করেছেন এবং এদের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটদান শেষে ডাক অফিস বা বাক্সে তাদের ব্যালট পাঠিয়েছেন।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ