1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

প্রতিবেদকের নাম
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা আর্দ্রতা ও ভ্যাপসা গরমের ইঙ্গিত দেয়।

আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাস অনুযায়ী দিনের বাকি সময় রাজধানীবাসীকে ছাতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ