1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
‘দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে’ | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

‘দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে’

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ প্রতিরোধ করতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।

তিন বলেন, প্রধান উপদেষ্টা যে মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।

নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনকালে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ