1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নাফ নদী থেকে ১৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নাফ নদী থেকে ১৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

কক্সবাজারের টেকনাফে ফের নাফ নদী থেকে মাছ ধরার চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফের ফেরার পথে কায়ুকখারী ঘাটের মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটে সাধারণ সম্পাদক আবদুর গফুর জানিয়েছেন, শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের দুই ট্রলারসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।

এর মধ্যে শাহপরীর দ্বীপের ঘাটের ট্রলার দুটির মালিক মো. কালাইয়া ও জাফর আলম বলে নিশ্চিত হওয়া গেলেও অপর দুইটি মালিকের নাম জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নানাভাবে ৪টি ট্রলার ও ১৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।

এর মধ্যে দুইটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর দুইটি শাহপরীরদ্বীপ ঘাটের বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ