1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পাকিস্তানে ট্রেনের যাত্রী জিম্মি, উদ্ধারে গিয়ে ১১ সেনা নিহত | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর ৪ আন্তনগর বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর “গণমাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রী” আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাবেন বুধবার ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট, টিকিট মিলবে ২০ জুন আমরা আদ্ দ্বীন হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যম সমাজের আয়না, তাই হতে হবে নিরপেক্ষ: তথ্যমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়লেও কমবে না মধ্যবিত্তের চাপ: দেবপ্রিয় ভট্টাচার্য

পাকিস্তানে ট্রেনের যাত্রী জিম্মি, উদ্ধারে গিয়ে ১১ সেনা নিহত

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জিম্মি হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ১১ সেনা নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিরা ‘জাফর এক্সপ্রেস’ নামে ওই ট্রেনে গুলি ছোড়ে সেটিকে থামিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে যায় সেনাবাহিনী।

সেনাদের নিহত হওয়ার ব্যাপারে বেলুচ লিবারেশন আর্মি বলেছে, “১১ সেনা নিহত হয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ১৮০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছে। আমাদের যোদ্ধারা জাফর এক্সপ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

এদিকে পাকিস্তান সেনাবাহিনীকে উদ্ধার অভিযান বন্ধ করার হুমকি দিয়েছে বেলুচ সন্ত্রাসীরা। তারা বলেছে, যদি ড্রোন থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে।

এ ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুমকি দিয়ে বলেছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করা হয় তাহলে ১০০ জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে।”

এর আগে এক বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন, “যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।”

বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। ওই এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে যেতে বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

সূত্র: রিপাবলিক

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ