1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পুলিশ প্রশাসনে বড় রদবদল | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

পুলিশ প্রশাসনে বড় রদবদল

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এ রদবদলের আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো।

এতে উল্লেখ করা হয়েছে, ক্রমিক নং-১ এ বর্ণিত কর্মকর্তার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রজ্ঞাপন নং-৪৪.০১.০০০০.০১১.১৯.০১০.২৬-১০৮৮, তারিখ-২৫/৩/২০২৬ খ্রি. মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা হিসেবে বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।

এছাড়া ক্রমিক নং-৩ এ বর্ণিত কর্মকর্তার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রজ্ঞাপন নং-৪৪.০১.০০০০.০১১.১৯.০০৯.২৬-১০৩০, তারিখ-১৬/৩/২০২৬ খ্রি. মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব হিসেবে বদলির আদেশও এতদ্বারা বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২২/৪/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৩/৪/২০২৬ খ্রি. হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ