1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি আগে খাদের কিনারায় ছিল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

২০২৬ সালেই এলডিসি উত্তরণের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবেনা।

পণ্য খালাস প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ