1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী ব্রিটেন | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী ব্রিটেন

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাজ্য চায় নির্বাচনটি হোক শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু। এর পাশাপাশি, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সাধারণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমেও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তাদের দেশ।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আন্তর্জাতিক বিভিন্ন অংশীদারের সঙ্গেও ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ