1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে: সিইসি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে: সিইসি

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে আনসার সদস্যদের বিশাল ভূমিকা থাকবে। সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। এর বাইরে গিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব সেই চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়। এই দায়িত্বকে চাকরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন ক্রিটিক্যাল অবস্থায় গতানুগতিক ধারায় কাজ করলে হবে না।

সিইসি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। ১০ লাখ লোক নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। যারা জেলে আছে এবং প্রবাসীদের জন্যও এবার অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সিইসি বলেন, ১৬ নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করব। পোস্টাল ব্যালটে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা ভোট দেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে।

সবাইকে সচেতন করে সিইসি বলেন, ব্যক্তিগত পর্যায়ে যাদের সঙ্গেই যোগাযোগ হয় তাদের বুঝাবেন সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখলেই, যাচাই-বাছাই ছাড়া যেন শেয়ার না করে। এটা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে। কিছু দেখলেই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, এআই অপব্যবহার রোধে আমরা একটা সেল খুলেছি। সেখানে যোগাযোগ করে আপনারা যে কোনো ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ