1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের আহ্বান প্রধান উপদেষ্টার | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে ইচ্ছুকদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

তাতে লেখা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।

পোস্টে অর্থ সহায়তা পাঠানোর জন্য ব্যাংক হিসাব নম্বর ও প্রয়োজনীয় তথ্যও উল্লেখ করা হয়েছে।

আগ্রহীরা এই ঠিকানায় সহায়তা পাঠাতে পারবেন— হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল; হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩; সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ