1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০ | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে ৪০০ শ্রমিকের সড়ক অবরোধ

ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। তাদের দাবি, নিহতরা সবাই ‘সন্ত্রাসী’।

পূর্বাঞ্চল কমান্ড জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানায়, ১৪ মে চান্ডেল জেলার খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে স্পিয়ার কর্পসের অধীন আসাম রাইফেলস অভিযান শুরু করে।

‘অভিযানের সময় সন্ত্রাসীরা প্রথমে গুলি ছোড়ে, এতে বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। সংঘর্ষে ১০ জন সন্ত্রাসী নিহত হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।’

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মণিপুরের পাহাড়ি এলাকা বিশেষ করে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপে উত্তপ্ত। সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ