1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রিজন ভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ সাবেক ১০ জন মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী ছাড়াও সচিব ও সাবেক সংসদ সদস্যসহ মোট ৪৫ জন।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ এই সাত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় তাদের বিরুদ্ধে বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও সময় আবেদন করতে পারে প্রসিকিউশন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর এ মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করছে। এছাড়াও বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ