1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
মার্কিন নৌ-অবরোধ ভেঙে পারস্য উপসাগরে ইরানি তেলের জাহাজ | ঢাকা আওয়ার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

মার্কিন নৌ-অবরোধ ভেঙে পারস্য উপসাগরে ইরানি তেলের জাহাজ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ অমান্য করে পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরান সংশ্লিষ্ট বেশ কিছু তেলের ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা ‘ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম’ জানিয়েছে, অন্তত দুটি বিশালকার জাহাজ মার্কিন নৌবাহিনীর তৈরি করা নিরাপত্তা বলয় বা পেরিমিটার ভেদ করতে সক্ষম হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, বুধবার (৬ মে) ‘ভিনা/ভ্যালি’ নামক একটি ট্যাংকার মার্কিন ব্লকেড পেরিমিটারে প্রবেশ করেছে। এই জাহাজটি নিয়মিতভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করে থাকে। সংস্থাটি আরও জানায়, একই সময়ে আরও একটি বড় আকারের ইরানি তেলের ট্যাংকার ওই অঞ্চলে পৌঁছেছে।

ইরানকে যুদ্ধ বন্ধের আলোচনায় বাধ্য করতে বর্তমানে দেশটির বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে জ্বালানি রপ্তানি বন্ধ করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব জাহাজ কীভাবে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই অবরোধ ভেদ করল, তা নিয়ে আলোচনা চলছে। সূত্র : আলজাজিরা

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ