1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে

ঢাকা অনলাইন ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র সাংবাদিক বেকি অ্যান্ডারসন।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন
বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ড. ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করছি।

বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা।

যত দ্রুত নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা এ পর্যন্ত যত নির্বাচন করেছে সব ছিল ভুয়া নির্বাচন।

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবদিকের উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে গত বুধবার রাতে অধ্যাপক ইউনূস দুবাই পৌঁছান। আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ