1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডু ও মিরাজ মৃধা। একই মামলায় আসামি শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকালে পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, স্বাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে খালাস দিয়েছে। রায়ের সময় দুই আসামি পলাতক ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ