1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রেওয়াজ মেনে শাহজালালের মাজার থেকেই শুরু হবে ভোটের প্রচার | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

রেওয়াজ মেনে শাহজালালের মাজার থেকেই শুরু হবে ভোটের প্রচার

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার থেকেই নির্বাচনি প্রচার শুরু করা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘ দিনের রেওয়াজ; বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন।

বিএনপির নেতারা বলেছেন, আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরেই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনি সমাবেশ করবেন আলিয়া মাদ্রাসা মাঠে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

“২২ জানুয়ারি প্রথমে তিনি হয়রত শাহজালাল (র.) এবং পরে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।”

বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে প্রচারাভিযান শুরু করেন খালেদা জিয়াও।

সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, দুই মাজার জিয়ারতের পর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

“আমরা বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষে সমাবেশ করার ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রায় দুই যুগ পর তারেক রহমান সিলেট আসছেন; সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটবাসী।”

কাইয়ুম চৌধুরী জানান, ফেরার পথে তারেক রহমান সিলেট-ঢাকা মহাসড়কে বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা করবেন।

এর মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ হবে বলে জানান কাইয়ুম চৌধুরী।

তবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি বলেছে, সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো হবে।

সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দলের এক প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে এসেছিলেন বলে জানান জেলার নেতারা।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তিনি।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক বলেন, “সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ