1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রোববার সারাদিন | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

রোববার সারাদিন

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করেন শিপিং বিশেষজ্ঞরা।

জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশেপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিকে “তাক করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত” একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না।

গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন।

হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩,৩৭৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ