1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকৃবিতে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকৃবিতে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই-৩৬ হলের (পূর্বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) নাম পরিবর্তনের ইস্যুতে আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে হল ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন ওই হলের কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে গত ১৩ জুলাই ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৩নং ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধের শুরুত্ব বিবেচনা করে বিভিন্ন অনুষদের ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।

এদের মধ্যে মধ্যে চারজন অ্যাকাডেমিক কার্যক্রম ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, দুইজনকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ছয়মাস ও হল থেকে এক বছর বহিষ্কার, ছয়জনকে ছয়মাসের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, একজন আজীবন হল থেকে বহিষ্কার, দুইজন ছয়মাসের জন্য শুধু হল থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ