1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে টানা তিন দিনের ছুটি | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে টানা তিন দিনের ছুটি

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সরকারি চাকরিতে নিয়োজিতদের জন্য আসছে একটানা তিন দিনের ছুটি। আসন্ন মে দিবস উপলক্ষ্যে এ সুযোগ মিলতে যাচ্ছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষ্যে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

এ বছর মে দিবস পড়েছে বৃহস্পতিবার। এর পরদিন শুক্রবার ও শনিবার-যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে ১ মে থেকে ৩ মে পর্যন্ত সরকারি চাকরিজীবীরা পাবেন টানা তিন দিনের ছুটি।

মে দিবস, যা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও অবদানের প্রতি সম্মান জানাতে পালিত হয়।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। দিবসটি উপলক্ষ্যে শ্রমিক সংগঠনগুলো মিছিল, শোভাযাত্রা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অধিকার ও দাবি তুলে ধরে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ