গণমাধ্যম ও সাংবাদিকতা আধুনিক সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। তথ্যের আদান-প্রদান, জনমত গঠন এবং সত্য উদঘাটনে এই ক্ষেত্রের ভূমিকা অনস্বীকার্য। তবে সাংবাদিকতার মূল ভিত্তি হলো ভাষা এবং তার যথাযথ ব্যবহার। গণমাধ্যম ও সাংবাদিকতার নিজস্ব কিছু শব্দ আছে। শব্দগুলো গণমাধ্যমের সঙ্গে জড়িত পেশার মানুষদের বহুল ব্যবহিত। গণমাধ্যমে ব্যবহিত এমন কিছু পেশাগত শব্দ নিচে দেওয়া হলো-
সংবাদ (News), প্রতিবেদন (Report), শিরোনাম (Headline), উপ-শিরোনাম (Subheadline), সম্পাদনা (Editing), সংবাদদাতা (Correspondent), ফিচার (Feature), সাক্ষাৎকার (Interview), প্রেস বিজ্ঞপ্তি (Press Release), সম্পাদকীয় (Editorial)
সাংবাদিকতার ধরণ
অনুসন্ধানী সাংবাদিকতা (Investigative Journalism), নাগরিক সাংবাদিকতা (Citizen Journalism), অনলাইন সাংবাদিকতা (Online Journalism), অর্থনৈতিক সাংবাদিকতা (Economic Journalism), খেলাধুলা সাংবাদিকতা (Sports Journalism), বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকতা (Science and Technology Journalism), বিনোদন সাংবাদিকতা (Entertainment Journalism), পরিবেশ সাংবাদিকতা (Environmental Journalism)
গণমাধ্যমের ধরন
প্রিন্ট মিডিয়া (Print Media), ইলেকট্রনিক মিডিয়া (Electronic Media), অনলাইন মিডিয়া (Online Media), সোশ্যাল মিডিয়া (Social Media), ট্যাবলয়েড (Tabloid), ব্রডকাস্ট মিডিয়া (Broadcast Media), ডিজিটাল প্ল্যাটফর্ম (Digital Platform)
প্রযুক্তিগত শব্দ
ক্যামেরা (Camera), মাইক্রোফোন (Microphone), স্টুডিও (Studio), পডকাস্ট (Podcast), ব্লগ (Blog), লাইভ স্ট্রিমিং (Live Streaming), ভিডিও এডিটিং (Video Editing), ফ্যাক্ট-চেকিং (Fact-Checking)
নৈতিকতা ও আইন
সাংবাদিকতার নৈতিকতা (Journalistic Ethics), গোপনীয়তা (Privacy), মত প্রকাশের স্বাধীনতা (Freedom of Expression), সংবাদপত্র আইন (Press Law), মানহানি (Defamation), তথ্য অধিকার (Right to Information), সেন্সরশিপ (Censorship)
অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ
সংবাদ সম্মেলন (Press Conference), ব্রেকিং নিউজ (Breaking News), আর্টিকেল (Article), কলাম (Column), অপ-এড (Op-Ed), পৃষ্ঠা বিন্যাস (Page Layout), প্রচার (Promotion)