1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সাংবাদিক ইউসুফ মাহমুদকে প্রাণ নাসের হুমকি থানায় অভিযোগ দায়ের | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সাংবাদিক ইউসুফ মাহমুদকে প্রাণ নাসের হুমকি থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক ইউসুফ মাহমুদকে প্রাণ নাসের হুমকি দিয়েছে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল হোসেন। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার ধামরাই থানায় অভিযোগ দায়ের করে সাংবাদিক ইউসুফ মাহমুদ।

অভিযোগে উল্লেখ করেন, গত সোমবার সন্ত্রাসী কায়দায় আবুল হোসেন, দুলাল হোসেন, মো. আজাহার ও শাহজাহান গংরা সাংবাদিক ইউসুফের পৈত্রিক বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়ির ইটের দেয়াল ভেঙে দেয় । এ বিষয় জানার জন্য অভিযুক্ত আবুল হোসেনের মোবাইল ফোনে কল করা হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাহস থাকলে তুই বাড়িতে থাক আমি আসতেছি। তুই থাক, তোকে দেখে নেব, তুই যদি মায়ের সন্তান হয়ে থাকিস তুই ঐখানে থাক আমি আসতেছি বলে প্রাণ নাসের হুমকি দেয় । সে অবলিলায় সাংবাদিক ইউসুফ মাহমুদের বাবার সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করে এবং দাম্ভিকতার সাথে ওয়াল ভাঙার কথাও স্বীকার করে।

সাংবাদিক ইউসুফ মাহমুদ বলেন, অভিযুক্ত আবুল-দুলাল গংরা অদৃশ্য ক্ষমতা বলে আমাদের জায়গা ও সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে। এর ধারাবাহিকতায় পুনরায় আমাদের বাড়ি দখলের পায়তারা চালায়। যেহেতু আমরা দীর্ঘদিন যাবত বাড়িতে না থাকার সুযুগকে কাজে লাগিয়ে আমাদের বাড়ি দখল করে মাদকের ব্যবসা চালানোর পায়তারা চালাচ্ছে অভিযুক্তরা। সম্প্রতি জানতে পারি। এ কারণে আমরা বাড়ি নির্মাণ ও সীমানা প্রাচীর দিতে গেলে বারংবার আমাদের বাধা প্রদান করে হুমকি দিতে থাকে। তারপরও যখন আমরা ঘরের ভিটি ওয়াল ও সীমানা প্রাচীর দেয়ার পর সন্ত্রাসী আবুল হোসেন , দোলাল হোসেন, আজারহার ও শাহজাহান গংরা আমার ঘরের ওয়াল ভেঙে দেয়।
এবং আবুল হোসেন আমাকে তার মোবাইল ফোন থেকে গত মঙ্গলবার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাসের হুমকি প্রদান করে। এছাড়াও আমার পৈতৃক সম্পত্তি দাম্ভিকতার সাথে নিজেদের বলে দাবি করে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ