1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ