1. mistake.rocky@gmail.com : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. dhakahour@gmail.com : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. sarowar.rocky@gmail.com : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. sadakmostafa5@gmail.com : Sadak Mostafa : Sadak Mostafa
  5. info@dhakahour.com : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. yfmahmud82@gmail.com : Yousuf Mahmud : Yousuf Mahmud
সেচ্ছাসেবী সংগঠন ‘স্লোগান বাংলাদেশ’র নতুন কমিটি গঠন | ঢাকা আওয়ার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সেচ্ছাসেবী সংগঠন ‘স্লোগান বাংলাদেশ’র নতুন কমিটি গঠন

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
স্লোগান বাংলাদেশের সদস্য ও উপদেষ্টাগণ। ছবি: ঢাকা আওয়ার

সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্লোগান বাংলাদেশ’র এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাংবাদিক ও সংগঠক মো. সারোয়ার সরদার রকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জিহাদুর রহমান।

গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় রাজবাড়ী শহরের চিলিস রেসটুরেন্টে এক সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ২০২৫ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক- সাজাদুল ইসলাম সবুজ, সহ সাংগঠনিক- মোহাম্মদ সাজিদ, কোষাদক্ষ- মাহমুদুল হক, প্রচার সম্পাদক- মো. সাঈদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক- আবির হোসেন অনিক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক- আকিবুর রহমান রাজন, সমাজ কল্যাণ সম্পাদক- কাজী সাইফুল্লা হীল অলিভ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক- মো. আনোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রাইসুল ইসলাম রাব্বি।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন গ্রিণ ভলেন্টিয়ার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২১ সালে সংগঠনের নাম বদলে ‘স্লোগান বাংলাদেশ’ রাখা হয়। প্রতিষ্ঠার পর থেকে ‘স্লোগান বাংলাদেশ’ সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য কাজ করে যাচ্ছে। একই সঙ্গে স্লোগান বাংলাদেশ দেশ-বিদেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। গত ৫ বছরে স্লোগান বাংলাদেশের থেকে উপকারভোগী কয়েক শত মানুষ।

‘স্লোগান বাংলাদেশ’ যুবকদের সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও আগামী প্রজন্মের উপযোগী সমাজ ব্যবস্থা তৈরিতে কাজ করে যাচ্ছে। এছাড়া, সমাজের মৌলিক সমস্যা ও কর্মসংস্থান তৈরি করতে সাহায্যের মাধ্যমে বেকারত্ব হ্রাস করতে কাজ করছে স্লোগান।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ