1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হজ ব্যবস্থাপনায় গাফিলতি মেনে নেওয়া হবে না : ধর্মমন্ত্রী | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

হজ ব্যবস্থাপনায় গাফিলতি মেনে নেওয়া হবে না : ধর্মমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।

কায়কোবাদ বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে।

এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসকল দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে, তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ