1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হঠাৎ সামরিক খাতে বিশাল বাজেট, কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স? | ঢাকা আওয়ার
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি ১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা ডিজিটাল নকলের সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন পাস হয়েছে: শিক্ষামন্ত্রী আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ আধা ঘণ্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে? স্বর্ণের দামে বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিলো সংযুক্ত আরব আমিরাত ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন

হঠাৎ সামরিক খাতে বিশাল বাজেট, কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স?

প্রতিবেদকের নাম
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

একদিকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা, অন্যদিকে ইউরোপে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তার উপর সম্প্রতি ভয়াবহ আরেক সংঘাত দেখা গেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। সব মিলিয়ে পুরো বিশ্বই যেন আরও একটি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। যে কোনো পক্ষের একটা হঠাকারী পদক্ষেপ পৃথিবীকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। এমন অবস্থায় অনেক দেশই সাম্প্রতিক সময়ে মনোযোগ দিয়েছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির দিকে, ঢালছে কাঁড়ি কাঁড়ি টাকা। সে তালিকায় এবার নাম লেখালো ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্সও।

আগামী বছর থেকে সামরিক খাতে খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুধু তাই নয়, আগামী দুই বছরের জন্য সামরিক খাত ঘিরে বিশাল বাজেট পরিকল্পনা করেছেন তিনি। তার মতে, ইউরোপের স্বাধীনতা বর্তমানে এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই দেখা যায়নি। আর সেজন্যই ফ্রান্সের সামরিক সক্ষমতা বাড়ানোর সিন্ধান্ত তার।

ম্যাক্রোঁ বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে, ভয় পাওয়াতে হয়। আর ভয় পাওয়াতে হলে, শক্তিশালী হতে হয়।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে।

তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে ৩.৫ বিলিয়ন ইউরো ফ্রান্স এবং ২০২৭ সালের মধ্যে আরও ৩ বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। তার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে তিন বছর আগেই বাস্তবায়ন হবে।

বিবিসি বলছে, ২০১৭ সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল ৩২ বিলিয়ন ইউরো। ম্যাক্রোঁর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে বাজেট দাঁড়াবে ৬৪ বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে।

বাস্তিল দিবসের আগের দিন দেওয়া এই বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আজকের পৃথিবী আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা ও বড় বড় সংঘাতের দিকে ফিরে যাচ্ছে। এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে, ভয় পাওয়াতে হয়। আর ভয় পাওয়াতে হলে, শক্তিশালী হতে হয়।

একইসঙ্গে তিনি রাশিয়ার আগ্রাসনকে ‘সাম্রাজ্যবাদী নীতি’ হিসেবে আখ্যায়িত করেন এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি সামরিক জোট ন্যাটোর মিত্ররা সিদ্ধান্ত নিয়েছে, সামরিক খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে, যা আগে ছিল ২ শতাংশ। যুক্তরাজ্যও নিজের প্রতিরক্ষা পর্যালোচনা ঘোষণা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ‘এটি মস্কোতে একটি বার্তা পাঠাবে।’

এদিকে, ফরাসি সেনাবাহিনী প্রধান থিয়েরি বারকার্ড গত শুক্রবার বলেন, রাশিয়া ফ্রান্সকে ইউরোপে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ইউক্রেনে এখন যা ঘটছে, তার মাধ্যমেই আগামী দিনে ইউরোপের অবস্থান ঠিক হয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ