1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ইরানের পার্লামেন্ট | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ইরানের পার্লামেন্ট

প্রতিবেদকের নাম
  • রবিবার, ২২ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে।

ইরানি আইনপ্রণেতা ও বিপ্লবী গার্ড কমান্ডার ইসমাইল কোসারিকে উদ্ধৃত করে রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি।

ইসমাইল কোসারি রোববার ইয়ং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এমন পদক্ষেপের বিষয়টি আমাদের আলোচ্যসূচিতে আছে ওযখন প্রয়োজন হবে তখনই কার্যকর করা হবে।

৩৫ থেকে ৬০ মাইল (৫৫ থেকে ৯৫ কিলোমিটার) প্রশস্ত হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। এই রুট দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন করে বিশ্ব শিপিং সংস্থাগুলো, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ।

ইরানের দক্ষিণে অবস্থিত এই জলপথটি বিশ্বের জীবাশ্ম জ্বালানি সরবরাহের জন্য একটি সংকীর্ণ বাধাবিন্দু, যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ২০ শতাংশ প্রবাহিত হয়। হরমুজ প্রণালিকে ঘিরে থাকা প্রধান দেশগুলো হলো ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এই দেশগুলোই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে।

ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তবে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য সময় বেশি ব্যয় হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের ওপর। এর ফলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্লেষক সংস্থা ভোরটেক্সার গবেষণায় দেখা গেছে, সৌদি আরব হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে যা অন্য প্রতিবেশী দেশের তুলনায় বেশি।

এই প্রণালি ব্যবহার করে যে দেশগুলো অপরিশোধিত তেল আমদানি করে তাদের মধ্যে শীর্ষ স্থানীয় হলো চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া। ইআইএ-র অনুমান ২০২২ সালে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া প্রায় ৮২ শতাংশ অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেলই (কম ঘনত্বের তরল হাইড্রোকার্বন যা সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে তৈরি হয়) পাঠানো হতো এশিয়ার দেশগুলোতে।

চলতি বছরের ১৬ এপ্রিল ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে উদ্ধৃত করে জানিয়েছিল সে দেশে (দক্ষিণ কোরিয়ার) সরবরাহ হওয়া তেলের ৬০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিদিন এই প্রণালি ব্যবহার করে প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে – যা তাদের মোট তেল আমদানির প্রায় ১১ শতাংশ এবং পেট্রোল ব্যবহারের তিন শতাংশ।

হরমুজ প্রণালি ব্যবহার করে প্রতিদিন ইউরোপের সামগ্রিক তেলের ১০ লাখ ব্যারেলের কম বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে, হরমুজ প্রণালি বন্ধ হলে আরব ও এশীয় দেশগুলো যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় শক্তির চেয়ে বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে।

সূত্র: প্রেস টিভি

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ