1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আমরা।

এর আগে সোমবার (৩০ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, রাজশাহীসহ হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। এরইমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে হামের চিকিৎসায়। রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে হামের টিকা দেয়ার বিষয়ে দেশে কোনো ক্যাম্পেইন হয়নি। টিকা সংগ্রহের জন্য এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ