1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
২০১৯ সালের ভাইরাল ছবি | ঢাকা আওয়ার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

২০১৯ সালের ভাইরাল ছবি

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
‘দরিদ্র কাশেম চাচার’ ধান কাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন শোভন রাব্বানী

ভালো-মন্দ মিলিয়েই শেষ হচ্ছে আরও একটি বছর। অনেক ঘটনা, আলোচনা, পর্যালোচনা ও সমালোচনায় মুখর ছিল বছরটি। কোনো কোনো ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক আলোচানা-সমালোচনার জন্ম দিয়েছিল। এ বছরের তেমন কিছু ভাইরাল ছবি একনজরে দেখে নেয়া যাক ..

জাপান থেকে বাংলাদেশে ঘুরতে এসে অপরিচ্ছন্ন সড়ক দেখে নিজেই পরিষ্কার করতে লেগে যান জাপানি এক নারী পর্যটক। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ধারণ পথচারীরা- এমনি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের একটি অডিও ফাঁস হওয়ার পর তার ডাকসু থেকে পদত্যাগের দাবিতে যখন ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছে তখন তাদের দুজনের হাস্যোজ্জ্বল কোলাকুলি করা একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।

বরগুনা সরকারি কলেজ রোডে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত নামে এক যুবককে হত্যা করা হয়। সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়- তিনি ঝাড়ু হাতে মেঝে পরিস্কার করছেন। দীপু মনির অসংখ্য ভক্ত-সমর্থক ছবিটি শেয়ার করে ভাসিয়েছিলেন প্রশংসার জোয়ারে।

ফাল্গুনের প্রথমদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে সারাগায়ে গাঁদা ফুল জড়িয়ে সড়কে দাঁড়ানো এক নারী। ওই নারীর ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে জানা গিয়েছিল এটি একটি পারফর্মিং আর্ট। জার্মান দূতাবাসের সহায়তায় বিভিন্ন দেশের শিল্পীরা এমন পারফর্মিং আর্ট চরুকলায় করে থাকে।

রাজধানীর হাতিরঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পারফর্মিং আর্ট ‘ফ্রম পোর্টফোলিও অফ ডগডনেস’ হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানব কুকুর’ হিসেবে আলোচনা সমালোচনায় উঠে আসে।

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করেন একাধিক মামলার আসামি হাসান। সেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

৬ অক্টোবর ২০১৯ নির্যতন করে হত্যা করা হয় আবরার ফাহাদ নামের বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে। তাকে হত্যার জন্য নিয়ে যাওয়া সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হলে, সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিলেট থেকে ছাতাক উপজেলার গোবিন্দগঞ্জে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশায় প্রায় আধা ঘণ্টা সিলেট কাজীর বাজার মাদরাসার মওলানা রিয়াজ আল মামুনের কাঁধে ঘুমান এক পুরোহিত। বেশ কয়েকজন ছবিটি ফেনবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সমালোচনার মধ্যে পরেন জুনাইদ আহমেদ পলক। ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করে লেখেন-‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’। কিন্তু তার মথায় হেলমেট না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তার টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় ফেসবুকে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ