1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। আজ (মঙ্গলবার) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে ২০২৪ সালের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে এই সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ