1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সারা দেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সারা দেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে র‌্যাবের ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করেছে সংস্থাটি।

মঙ্গলবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী, চুরি, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র‌্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপনসহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

একই সঙ্গে সন্ত্রাসী নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী র‌্যাব ফোর্সেসের আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সেই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঢাকায় র‌্যাবের ৬৯টি টহল, ঢাকার বাইরে ১৪৯টি টহলসহ সারা দেশে মোট ২১৮টি টহল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো যেসব উদ্যোগ নিয়েছে সংস্থাটি—

র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল/চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশী পূর্বক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

ছিনতাইকারী/ডাকাত/চক্রান্তকারী/উসকানিদাতা/উগ্রবাদী/নিষিদ্ধ সংগঠন এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য সংগ্রহপূর্বক নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে র‌্যাব।

যে সকল অপরাধ প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়া ও সোস্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সে সকল অপরাধের সত্যতা যাচাই পূর্বক প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়া যেকোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিট্রন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়নকে অবহিত করণসহ র‌্যাবকে ০১৭৭৭৭২০০২৯ জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ