1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো : ডা. জাহিদ হোসেন | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো : ডা. জাহিদ হোসেন

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশ-বিদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন। লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে।

বেগম খালেদা জিয়ার এ ব্যাক্তিগত চিকিৎসক আরও বলেন, খুব সুস্থ তিনি হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে যেকোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটা সুস্থ্য আছেন। খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ