1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, চার কমান্ডোসহ নিহত ৬ | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, চার কমান্ডোসহ নিহত ৬

প্রতিবেদকের নাম
  • শুক্রবার, ৯ মে, ২০২৫

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হেলিকপ্টারটিতে মোটি ১২ জন আরোহী ছিলেন এবং দুর্ঘটনায় তাদের মধ্যে ৬ জন প্রাণ হারান।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন কমান্ডো। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানান, বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুরু ওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং ‘রোপ জাম্প’-এর প্রস্তুতি চলছিল। হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে।

হেলিকপ্টারটিতে থাকা সেনারা একটি স্পেশাল ফোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ‘ফাস্ট-রোপিং’ সামরিক কৌশল দেখানোর কথা ছিল, যেখানে হেলিকপ্টারটি ছাদের সমান উচ্চতায় থেমে থেকে সেনারা দড়ি বেয়ে নেমে আসে।

সেনা কর্মকর্তা জানান, দুর্ঘটনায় চারজন কমান্ডো এবং দুইজন বিমানবাহিনীর গানার নিহত হয়েছেন। বাকি ছয়জন সামান্য আঘাত পেয়ে বেঁচে গেছেন।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনার পর অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী
৩৫ দেশের পর্যটকদের ভিসা-ফি মওকুফের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
এএফপি বলছে, এটি শ্রীলঙ্কা বিমানবাহিনীর জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে এলাকায় চীনা-নির্মিত ওয়াই-১২ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিলেন।

আর ২০০০ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় হেলিকপ্টার দুর্ঘটনায় একটি এমআই-১৭ ভূপাতিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ