1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১০ মে, ২০২৫

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া) এর ওপর মতবিনিময় সভায় আসিফ নজরুল এ কথা বলেন।

ফরহাদ মজহার বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান বিচারপতিসহ একটি টিম নিয়ে দক্ষিণ আফ্রিকা যাবেন বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, আমরা যখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করব, আমরা অবশ্যই ফরহাদ ভাই আপনাকেও ডাকব।

যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে, তারা খুব বেশিসংখ্যক না মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, তাদের উপযুক্ত, যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। তারা যে এ জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ