1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে ৪০০ শ্রমিকের সড়ক অবরোধ

জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১১ মে, ২০২৫

যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনা করতে যতো দ্রুত সম্ভব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের ইস্তাম্বুলে ১৫ মে থেকে শুরু হতে পারে এ আলোচনা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সহ ইউরোপীয় নেতারা গত শনিবার ইউক্রেন সফরে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়াকে আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই, এমন ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট।

তিনি জানিয়েছেন, সংঘাতের মূল কারণগুলো দূর করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে ইউক্রেনের সাথে আলোচনা চায় রাশিয়া।

প্রেসিডেন্ট পুতিন আরও জানান, রবিবার (১১ মে) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। তবে রাশিয়ার এ আহ্বানে এখনো সাড়া দেয়নি ইউক্রেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ