1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জাতীয় কারাতে প্রতিযোগিতায় রাজবাড়ীর নিশানের ব্রোঞ্জ পদক অর্জন | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

জাতীয় কারাতে প্রতিযোগিতায় রাজবাড়ীর নিশানের ব্রোঞ্জ পদক অর্জন

রাজবাড়ী প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
প্রশিক্ষক মো. এনামুল হাসান শাহীনের সঙ্গে নিশান হোসেন। ছবি: ঢাকা আওয়ার

২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার নিশান হোসেন (১৮) ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। নিশান রাজবাড়ীর মার্শাল পাওয়ার সোতোকান কারাতে একাডেমির ছাত্র। তিনি ৪৫ কেজি ওজন শ্রেণিতে কুমি বিভাগে অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক অর্জন করেন। এই কৃতিত্ব রাজবাড়ী জেলার জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

নিশান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন উড়াকান্দা গ্রামের ফজলু রহমানের ছেলে।

জানা গেছে, ঢাকার মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৯-১১ মে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলার খেলোয়াড়দের নেতৃত্বে ছিলেন কারাতে কোচ ও রাজবাড়ীর মার্শাল পাওয়ার সোতোকান কারাতে অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা প্রশিক্ষক মো. এনামুল হাসান শাহীন।

এই জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও সংগঠন থেকে মোট ৮৭টি সংস্থা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দলের মধ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এবং অন্যান্য সরকারি ও বেসরকারি অঙ্গ সংগঠন।

যাদের মধ্যে রাজবাড়ীর দুইটি কারাতে ক্লাবের ১২ জন ছেলে ও মেয়ে খেলোয়াড় অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এবং প্রশিক্ষক এনামুল হাসান শাহীন খেলোয়াড়দের এই অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে রাজবাড়ীর তরুণ খেলোয়াড়দের এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ