1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জীবননগরে দোস্ত এইডের ফুড প‍্যাকেট পেল ৫০০ অসহায় পরিবার | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

জীবননগরে দোস্ত এইডের ফুড প‍্যাকেট পেল ৫০০ অসহায় পরিবার

প্রতিবেদকের নাম
  • সোমবার, ১৯ মে, ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

আজ সোমবার (১৯ মে) বিকেল চারটায় উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন।

সরেজমিনে দেখা যায়, জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

এতে প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন বলেন, দোস্ত এইড সোসাইটি ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমবে। আশা করি, দোস্ত এইড এ ধরনের কার্যক্রম অত্র এলাকায় অব্যাহত থাকবে।

প্রধান আলোচক দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ যাচ্ছে দোস্ত এইড। অসহায় মানুষের কষ্ট কমাতে এখানে ৫০০ ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ফুড প‍্যাকেট বিতরণ অনুষ্ঠানে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলার সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গার শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম ও অনিম আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আসিফ আল ফারুকী, সাংবাদিক চাষী রমজান।
উল্লেখ্য, ‘দোস্ত এইডে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অজুখানা ও গভীর নলকূপ স্থাপন, স্বাবলম্বীকরণ, ভ্যান ও রিকশা বিতরণ, সেলাই মেশিন বিতরণ, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার বিতরণ, ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ, রমজান, কুরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সংস্থাটি দুই মিলিয়নের অধিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ