ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (UODA)-এর অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের আজ বুধবার (২৮ মে ২০২৫) বেলা ২.০০ ঘটিকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি প্রফেসর মুজিব খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ট্রেজারার, পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, ডেপুটি রেজিস্ট্রার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটরবৃন্দ ও কেন্দ্রীয় ও বিভাগীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

সাধারণ সভাটি দুই পর্বে অনুষ্ঠিত হয়—প্রথম পর্বে আলোচনা এবং দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর পর্ব।
আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাবনা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে উপস্থাপন করার সুযোগ এ সভার মাধ্যমে নিশ্চিত করা হয়।
সভায় বক্তারা শিক্ষার্থীবান্ধব, যুগোপযোগী ও দক্ষ প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় সভায় উপস্থিত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।