টাঙ্গাইলের ঘাটাইল থানায় ডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভুঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, বর্তমান প্রধান শিক্ষক জনাব মো. মোশাররফ হোসেন, ১১ নং ধলাপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জনাব মো. এজাহারুল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে।