1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
চারদিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

চারদিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১৪ জুন, ২০২৫

যুক্তরাজ্যে চারদিনের সফর শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৪ জুন) রাত সোয়া ১২টার দিকে (লন্ডনের স্থানীয় সময় ৭টা ১৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে রওনা হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরকালে বৃহস্পতিবার (১২ জুন) ড. মুহাম্মদ ইউনূস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুজনই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছেন বলে জানা গেছে। 

এছাড়া, এই চার দিনের সফরে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন তিনি।

এর আগে, গত ১০ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন প্রমুখ।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ