1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতি নিন্দা জানাল ওআইসি | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতি নিন্দা জানাল ওআইসি

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম ইরনা।

আনুষ্ঠানিক বিবৃতিতে ওআইসি ইসরায়েলের শাসকগোষ্ঠীকে ‘জায়নবাদি’ বলে অভিহিত করে এবং ইরান ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানায়। পাশাপাশি, বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনা এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

বিবৃতির একটি কপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছে ওআইসির পর্যবেক্ষক কার্যালয়। এটি জাতিসংঘের আনুষ্ঠানিক নথি হিসেবে প্রকাশিত হবে।

ওআইসির সদস্য দেশগুলো ইরান জাতি ও দেশটির সরকারের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশের ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের নিজ ভূখণ্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় দেশটির নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। পাশাপাশি, জেনেবুঝে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য নির্মিত পরমাণু অবকাঠামোর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের এসব পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতি মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে, আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে তারা পুরোপুরি উপেক্ষা করছে। এতে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইনের মূলনীতি ও মানবাধিকারের লঙ্ঘন হয়েছে।

জেদ্দায় ওআইসির সদর দপ্তর। ফাইল ছবি: সংগৃহীত
জেদ্দায় ওআইসির সদর দপ্তর। ফাইল ছবি: সংগৃহীত
শুক্রবার ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। জানায়, ইরানের পরমাণু কর্মসূচিতে রাশ টেনে ধরার জন্যই এই হামলা।

ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও প্রথম সারির পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাশাপাশি বড় আকারে অবকাঠামোগত ক্ষতির শিকারও হয় দেশটি। হামলার প্রাথমিক ধাক্কা সামলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা শুরু করে তেহরান।

টানা পাঁচ দিন ধরে চলমান সংঘাতে গতকাল পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত ও এক হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

ইসরায়েলে ২৪ জন নিহত ও প্রায় ৫৯২ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও সিরিয়াতেও বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে দেশটি।

এর সঙ্গে ইরান-ইসরায়েলের এই সংঘাত যোগ হয়ে মধ্যপ্রাচ্যে চূড়ান্ত পর্যায়ের বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ