1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে’ | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে’

প্রতিবেদকের নাম
  • রবিবার, ২২ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না। এ সুযোগ হারাতে দেওয়া যাবে না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেকদূর যেতে হবে।

রোববার (২২ জুন) রাজধানীর একটি পাঁচতারকা মানের হোটেলে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল, তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছেন।

প্রধান উপদেষ্টা অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ