1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কড়া বার্তা ইরানের | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কড়া বার্তা ইরানের

প্রতিবেদকের নাম
  • সোমবার, ৩০ জুন, ২০২৫

‘ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আবারও বোমা হামলা হবে’ কয়েক দিন আগেই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও আন্তর্জাতিক সংস্থা পরমাণু সংস্থা আইএইএ যেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করতে পারে সে বিষয়েও বলেছিলেন তিনি।

তবে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি। 

সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাভানি বলেন, পরমাণু সমৃদ্ধকরণ আমাদের একটি অখণ্ড অধিকার। আমরা এই অধিকার বাস্তবায়ন করে যাব এবং এতে কোনো আপস নেই।

তিনি আরও বলেন, ইরান সবসময় সংলাপের পক্ষপাতী। তবে সংলাপের নামে নিঃশর্ত আত্মসমর্পণ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এটি মূলত রাজনৈতিক চাপ প্রয়োগ এবং আমাদের নীতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা।

ইরাভানি আরও জানান, তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও বর্তমান আক্রমণাত্মক পরিবেশে নতুন করে কোনো আলোচনা শুরুর বাস্তব ক্ষেত্র তৈরি হয়নি। প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকেরও অনুরোধ আমরা পাইনি।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, আইএইএ যদি জোর করে পরিদর্শনে আসে, তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে পারে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ