1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কয়েকদিনের মধ্যেই আরেকটি লঘুচাপ, দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

কয়েকদিনের মধ্যেই আরেকটি লঘুচাপ, দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা

প্রতিবেদকের নাম
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বৃষ্টিপাতের প্রবণতা ও বিস্তৃতি কমতে শুরু করেছে সারাদেশে। এ ধারা বজায় রেখে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আগামী তিনদিন। তবে, আগামী সপ্তাহের শেষ দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এ অবস্থায় আগামী সোমবার (২১ জুলাই) থেকেই আবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে সারাদেশে। আর লঘুচাপ সৃষ্টির পর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সারাদেশে।

শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে এ তথ্য।  

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কম থাকবে। ২৪ জুলাই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর আগে বৃষ্টি কমবে-বাড়বে। তবে আগামী তিনদিন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।

এদিকে নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আগামীকাল শনিবারের (১৯ জুলাই) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রোববার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই দেশের চারটি বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এ সময়।

পরবর্তীতে সোমবার (২১ জুলাই) থেকে কিছুটা বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগেও থাকতে পারে বিচ্ছিন্নভাবে বৃষ্টির প্রবণতা। 

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ