1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
এনসিপি থেকে হঠাৎ নীলা ইস্রাফিলের পদত্যাগ | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

এনসিপি থেকে হঠাৎ নীলা ইস্রাফিলের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

নীলা ইস্রাফিল লিখেছেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

তিনি আরও লিখেছেন, এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

আলোচিত এই নেত্রী লিখেছেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি reject করলাম।

সবশেষে নীলা লিখেছেন, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ