1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রতিবেদকের নাম
  • রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। 

রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল এবং মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর উঠে গেলে আরও কয়েকজন আহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া চলছে। 

তিনি আরও বলেন, আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ