1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রায়েরবাজার গণকবর থেকে অজ্ঞাত মরদেহ তোলা হবে বিকেলে | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

রায়েরবাজার গণকবর থেকে অজ্ঞাত মরদেহ তোলা হবে বিকেলে

প্রতিবেদকের নাম
  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রায়েরবাজার গণকবরে জুলাইয়ে নিহত দাফন করা অজ্ঞাতনামা মরদেহ সোমবার (৪ আগস্ট) বিকেলে উত্তোলন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে জুলাই ও আগস্ট মাসে দাফন করা সব মরদেহ তুলে ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর কারণ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

বিকেল ৩টায় এই কার্যক্রম শুরু হবে। এ সময় উপস্থিত থাকবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডির একটি ফরেনসিক টিম এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল।

গত ২ আগস্ট রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহিদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মো. জাহাঙ্গীর আলম বলেন, এই কবরস্থানে ১১৪ জনের গণকবর রয়েছে, যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। এজন্য আমরা মরদেহের ডিএনএ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছি। এরপর পরিবার চাইলে মরদেহ এই কবরস্থানে রাখতে পারবে, আবার অন্যত্রও সরিয়ে নিতে পারবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ