1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যুক্তরাষ্ট্র-চীন শুল্ক স্থগিতের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ল | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-চীন শুল্ক স্থগিতের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ল

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি বহাল থাকবে। খবর বিবিসির।

উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেয়া হলো। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য স্থগিত থাকবে।

এর আগে গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই বৈঠককে “গঠনমূলক” বলে উল্লেখ করেছিল। তখন চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন তারা।

সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখবে এবং চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমান ৩০ শতাংশ শুল্ক এবং চীন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি কমানো, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

বিবিসি বলছে, ২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ৩০০ বিলিয়ন ডলার, যা তাদের যেকোনও বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। আলোচনায় জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক বিষয়, চীনের বিরল খনিজ রপ্তানি, রাশিয়ান তেল ক্রয় এবং উন্নত প্রযুক্তি, বিশেষত চিপ বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা হবে।

সম্প্রতি ট্রাম্প কিছু রপ্তানি সীমাবদ্ধতা শিথিল করেছেন, যার ফলে এএমডি ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো চীনা কোম্পানিগুলোর কাছে নির্দিষ্ট ধরনের চিপ বিক্রি পুনরায় শুরু করেছে। এর বিনিময়ে এসব প্রতিষ্ঠানকে আয়ের ১৫ শতাংশ সরকারকে ভাগ দিতে হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ