1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বদরুদ্দীন উমর আর নেই | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

বদরুদ্দীন উমর আর নেই

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসার পর ১০টা ৫ মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বদরুদ্দীন উমর বামপন্থি রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন।

তার জন্ম ( ১৯৩১ সালের ২০ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক উচ্চবিত্ত পরিবারে। বাবা বিখ্যাত রাজনীতিবিদ আবুল হাশিম, অবিভক্ত বাংলায় মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ